Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণের দায়ে ৩ ব্যক্তি দোষী সাব্যস্ত মার্কিন আদালতে

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: January 24, 2013 | 11:26 AM

অনলাইন ডেস্ক : কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণের অভিযোগে এক মার্কিন আদালত গতকাল বুধবার তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। এ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন কৌঁসুলিদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ক্ষতিগ্রস্ত কম্পিউটারগুলোর মধ্যে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্রের কিছু কম্পিউটারও আছে। আসামিদের বিরুদ্ধে সাইবার অপরাধের একটি চক্র গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। তাঁরা ‘গোজি’ নামের ভাইরাসটি তৈরি করেন। কৌঁসুলিরা বলছেন, এ ভাইরাসটি ইতিহাসে অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। শুধু যুক্তরাষ্ট্রেই ভাইরাসটি ৪০ হাজার কম্পিউটার বিকল করে দেয়। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে দাখিল করা নথিপত্র থেকে জানা গেছে, ভাইরাসটির মাধ্যমে প্রথমেই কোনো ব্যক্তির ব্যাংক হিসাব নম্বরের তথ্য চুরি করা হতো। পরে সেটির মাধ্যমে ব্যাংক থেকে কোটি কোটি ডলার তুলে নিতেন অভিযুক্ত ব্যক্তিরা। অভিযুক্ত লাটভিয়ান দেনিশ কালোভস্কি (২৭), রাশান নিকিতা কুজমিন (২৫) ও রোমানিয়ান মিহালি ইয়োনোত্ পাউনেস্কুর (২৮) বিরুদ্ধে অন্যের কম্পিউটারে অবৈধভাবে ঢোকা ও ব্যাংক কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি প্রিট ভারারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাঁরা ব্যাংক ডাকাতির এমন আধুনিক উপায় বের করেছেন, যাতে কোনো বন্দুক বা মুখোশের দরকার হয় না।’ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নিউইয়র্ক কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক জর্জ ভেনিজেলোস বলেন, ভাইরাসটির মূল নির্মাতা কুজমিন ২০১১ সালের মে মাসে তাঁর অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। ভেনিজেলোস বলেন, বিচারকাজ শেষ হলেও তদন্ত চলবে। ২০১০ সালের নভেম্বর মাসে কুজমিনকে যুক্তরাষ্ট্র থেকে আটক করা হয়। পাউনেস্কুকে ২০১২ সালের নভেম্বরে রুমানিয়া থেকে এবং কালোভস্কিকে ওই বছরের ডিসেম্বরে লাটভিয়া থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৫ সালে কুজমিন ভাইরাসটির খসড়া করেন, পরে কাজে সাহায্য পাওয়ার জন্য কালোভস্কিকে দলে ভেড়ান। ভাইরাসটি কম্পিউটারে স্ক্রিনের ওপরে একটি ভুয়া স্বাগত পাতা তৈরি করে এবং সেটির মাধ্যমে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ও জরুরি তথ্য হাতিয়ে নেয়।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV