করোনাভাইরাসের কারণে নিউইয়র্কে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2498342807092013/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ম্যানহাটানের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে ১৬ মার্চ সোমবার অনুষ্ঠিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি নিউইয়র্কের ব্রঙ্কসে নিরব পার্টি হলে গত ১৫ মার্চ রাতে এক জরুরী সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠান স্থগিত করে।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রহিম বাদশা এবং মেম্বার সেক্রেটারী জামাল হুসেন জানান, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে টাইমস স্কোয়ারে ১৬ মার্চ সোমবারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানমালা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানান হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ১৬ মার্চ সোমবার রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এলক্ষে কতৃপক্ষের প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়। এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক করা হয় আব্দুর রহিম বাদশাকে, মেম্বার সেক্রেটারী জামাল হুসেন এবং এস আর লিংকনকে করা হয় প্রধান সম্বনয়কারী।
আরো উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুজিববর্ষ উদযাপনের নানা কর্মসূচি নেয়া হলেও করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে প্রায় সব কর্মসূচিই স্থগিত ঘোষণা করা হয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








