Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

করোনার শেষ ধাপ হতে পারে ওমিক্রন, আশা মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচির

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 19, 2022 | 1:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওমিক্রনের মধ্য দিয়েই চলমান মহামারি পর্ব পার করে এনডেমিক বা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস, এমনটাই আশা করছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তবে তিনি এটাও বলছেন যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
এনডেমিক পর্যায়ে একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর মানে হলো- ওই এলাকায় রোগীটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও হবে অনেক সহজ।
মার্কিন স্ংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত নভেম্বরের শেষে দিক থেকে পুরো বিশ্বে দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি অনেক বেশি সংক্রামক হলেও আগের ধরনগুলোর মতো ততটা গুরুতর অসুস্থতার কারণ হচ্ছে না। ফলে এর মধ্য দিয়েই পৃথিবীর মানুষ কোভিডের মহামারি পর্যায় অতিক্রম করতে পারে বলে আশা জাগছে।
ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, এই রোগ সাধারণ স্তরে তখনই পৌঁছাবে যখন আর কোন নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভবনা থাকবে না।
গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।’ আমাদের সময়

ট্যাগ:
Situs Streaming JAV