কলেজপড়ুয়াদের যে সাতটি কাজ এড়িয়ে চলতে হবে
উচ্চ বিদ্যালয়ের পাঠ চুকিয়ে যারা কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন, বিশেষজ্ঞদের এ প্রতিবেদনটি তাদের জন্যেই। বয়স, চিন্তা-ভাবনাসহ নানা মানসিক দিক বিবেচনা করে তারা কয়েকটি কাজের কথা বলেছেন যা কলেজপড়ুয়াদের এড়িয়ে চলা অতি জরুরি। এখানে তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর সাতটি বিষয়ের কথা বলা হলো।
১. মদ্যপান
অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মদ্যপানের ক্ষেত্রে এগিয়ে থাকেন কলেজপড়ুয়ারা। ক্ষতিকর এবং গর্হিত এই কাজটি করতে দারুণ উৎসাহী থাকেন তারা। এ বয়সে অ্যালকোহল পান করলে আপনার সাবধানী মনোভাব নষ্ট হয়ে যাবে এবং দুর্বল ব্যক্তিত্বের একজন হয়ে যাবেন।
২. ধুমপান
কলেজে উঠে ধুমপান শুরু করা যেনো কোনো ব্যাপারই নয়। নিজের প্রতি ভালোবাসা এবং স্বাস্থ্য সচেতনতা এ বয়সেই হারিয়ে গেলে তা দুশ্চিন্তার বিষয়।
৩. উৎপীড়ন-নিপীড়ন করা
এ বয়সেই অন্যকে বা মেয়ে সহপাঠীদের উৎপীড়ন-নিপীড়নের প্রবণতা দেখা যায়। একমাত্র উপদেশ হলো, এসব কাজ করবেন না। বহু কলেজপড়ুয়াকে বের করে দেওয়া হয় এই কারণে।
৪. মাদকের ব্যবহার
ছেলে এবং মেয়েদের জন্য কঠিনভাবে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা- কোনোরকম মাদক ব্যবহার করবেন না। বিভিন্ন রকম মাদকের প্রতি চরম আসক্তি জন্মে কলেজ জীবনে এসে। হৃদয়ঘটিত ব্যাপারসহ নানা বিষয় থেকে জন্ম নেওয়া দুশ্চিন্তা, বিষণ্নতা, ভয়, আচ্ছন্নতা থেকে বাঁচার উপায় হিসেবে বেছে নেওয়া হয় মাদককে।
৫. রাতজাগা
মাদকের কারণেই হোক বা লেখা-পড়ায় অতি মনযোগের কারণেই হোক, রাত জাগা স্বভাবের শুরু এ সময়টাতেই। মস্তিষ্কটাকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সব কাজ ঠিকঠাকমতো করলে যথেষ্ট ঘুমের সময় বেরিয়ে আসবে।
৬. কাজে গড়িমসি করা
কলেজ জীবনে এসেই পৃথিবীর যাবতীয় কাজের প্রতি আগ্রহ জন্মে। সেইসঙ্গে বেড়ে যায় অলসতা। তবে আগ্রহ জন্মালেও সবকিছুতে জড়িয়ে পড়া যাবে না। কারণ এতে গুরুত্বপূর্ণ কাজে গড়িমসি শুরু করবেন। ফলে আসল কাজ করা হবে না।
৭. ক্লাস পালানো
বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস ফাঁকি দিলে সমস্যা নেই। কিন্তু এ কাজটি কলেজ জীবনে করলে তার ফল পরীক্ষার পর পাওয়া যাবে। আর এ বয়সেই ক্লাস না করে রোমাঞ্চকর কিছু করতেই বেশি ভালো লাগে। স্কুলে যেমন নিয়মমতো ক্লাশ করতে হয়, তেমনিভাবে এটি করতে হয় কলেজ অবধি। সূত্র : ইন্টারনেট -কালের কণ্ঠ
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








