Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কলোরাডোয় বন্দুক হামলায় ৫ জনের মৃত্যু, আহত ২

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: December 29, 2021 | 11:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোর কয়েকটি স্থানে বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হন ২ জন। এ ঘটনায় বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। পুলিশ দু’টি অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম গুলির ঘটনা ঘটে। এরপর ডেনভার ও লেকউড নগরীর কমপক্ষে চারটি আলাদা স্থানে বেপরোয়া বন্দুক হামলা চালানো হয়। এসব ঘটনায় প্রাথমিকভাবে তিন-চার জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
পুলিশ জানায়, ডেনভারে প্রথম স্থানে বন্দুক হামলায় দুইনারী নিহত ও এক ব্যক্তি আহত হন। অপর এক ব্যক্তি তার বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান।
পরে ওই বন্দুকধারী পার্শ্ববতী লেকউড নগরীতে চলে যান। সেখানে তিনি লাকি-১৩ ট্যাটুপার্লারে অপর এক ব্যক্তিকে গুলিকরে হত্যা করেন। তার গুলিতে পার্লারের আরেক ব্যক্তি আহত হন।
পুলিশ জানায়, বন্দুক হামলাকারী এশটি শপিং সেন্টারে প্রবেশ করে সেখানে তিনি এক নারী কর্মচারিকে গুলি করে হত্যা করেন।
পরে, ওই শপিং সেন্টারে তিনি পুলিশের পাল্টা হামলার মুখে পড়েন। এ সময় পুলিশ তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেন। এর পরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। এতে পুলিশ কর্মকর্তা আহত হলেও ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
লেকউড পুলিশ মুখপাত্র জনরমারো বলেন, ওই বন্দুকধারীকে ‘ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’
তিনি আরো জানান, আহত পুলিশ কর্মকর্তা এখন ভাল বোধ করছেন। তবে তার আবারো সার্জারির প্রয়োজন হবে।
পুলিশ জানায়, এ হামলার উদ্দেশ্য জানা যায়নি। তবে বন্দুক হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এ হামলাকারীর লক্ষ্য ছিল সুনির্দিষ্ট মানুষ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV