কানেকটিকাটে ইয়েল ইউনিভার্সিটিতে যৌন কেলেঙ্কারি
বাংলা প্রেস :যুক্তরাষ্ট্রের পাঁচ প্রেসিডেন্ট এবং ১৮ জন নোবেল বিজয়ী ব্যক্তিত্বের শিক্ষা গ্রহণকারী ইয়েল ইউনিভার্সিটি এবার যৌন হয়রানির মতো ন্যক্কারজনক কেলেঙ্কারির সম্মুখীন হচ্ছে। বৃটেনের ডেইলি টেলিগ্রাফ এক রিপোর্টে জানিয়েছে, কানেকটিকাট কলেজে এ ধরনের ঘটনার ব্যাপারে ১৬ শিক্ষার্থীর অভিযোগ তদন্ত করতে মার্কিন সরকার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগে বলেছে, বেশ কিছু উচ্ছৃঙ্খল তরুণ এ ধরনের অপরাধ করে বেড়ালেও তাদের কোন শাস্তি দেয়া হচ্ছে না।অভিযোগে তারা আরও বলেছেন, ইয়েল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ ধরনের বিব্রতকর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছেন। ২৬ পৃষ্ঠার এক রিপোর্টে ক্যাম্পাসে এ ধরনের আরও বেশ কিছু ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত অক্টোবরে নবাগত মেয়েদের হলের বাইরে দাঁড়িয়ে ডেলটা কাপা এপসিলন (ডিকেই) ফ্রাটারনিটির একদল ছাত্র চিৎকার বলেছিল, ‘না মানেই হ্যাঁ’। অভিযোগে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে হুমকি এবং অশোভন শব্দ ব্যবহার করে চিৎকার করতে থাকায় ছাত্রীরা বেশ ভয় পেয়েছিল। ডিকেই’র প্রধান ডগহ ল্যানফার ওই ঘটনাকে অনৈতিক বলে উল্লেখ করে বলেছেন, বিষয়টি এখন অতীত।আরেকটি ঘটনায় একটি ছাত্রী হলের গেটের বাইরে মধ্যরাতে বেশ কিছু ছাত্র গিয়ে অনৈতিক প্রস্তাব সংবলিত ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। ইয়েল অ্যালুমনার নারীবাদী লেখিকা নওমি উলফ-এর আগে দাবি করেছিলেন, কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিকভাবেই বছরের পর বছর ধরে এ ধরনের যৌন হয়রানির বিষয়টিকে আড়াল করে রাখছে। কর্তৃপক্ষ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইয়েলের ছাত্রদের উদ্দেশ্যে দেয়া এক বাণীতে বলেছেন, নারীদের ব্যাপারে তারা যদি জোর করেন তবে তারা নিজেদেরকে কাপুরুষ বলেই চিহ্নিত করলেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে এমন শিক্ষার্থীরাই এ ধরনের অভিযোগ দায়ের করেছে। একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, আপনারা বলছেন এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু যখন এসব ঘটেছে তখন কেন এ ব্যাপারে অভিযোগ করা হয়নি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








