কানেকটিকাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য্ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা পালিত
সাবেদ সাথী/বাংলাপ্রেস,হার্টফোর্ড থেকে: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসবমুখর পরিবেশে গত মঙ্গলবার কানেকটিকাটের বিভিন্ন শহরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল আযহা পালন করছেন। জিলহাজ্ব মাসের চাঁদ দেখার ওপর এ ঈদ নির্ভরশীল হলেও অনেক স্থানে গত বুধবারও ঈদুল আযহা পালিত হয়েছে।
কানেকটিকাটে সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ন�টায় হার্টর্ফোর্ডের এক্সপো সেন্টারে। বিভিন্ন দেশের মুসলমানদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি উক্ত জামাতে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করে।বৃহৎ এই জামাতে নামাজ পরিচালনা করেন ইমাম হায়দারা।
সকালে প্রথম জামাত অনুষ্ঠিত উইন্ডজোর মাদিনা মসজিদে।কর্মব্যস্ত সকল ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদে ঈদের নামাজ আদায় করে। এছাড়াও বার্লিন মসজিদ, ব্রীজপোর্ট মসজিদ,ড্যানবুরী মসজিদ,স্টামফোর্ড ইসলামিক সেন্টার, নরওয়াক মসজিদসহ বিভিন্ন মসজিদে মঙ্গলবার একত্রে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কানেকটিকাটের কিছু কিছু স্থানে গত বুধবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কানেকটিকাটের অধিকাংশ মুসলমানর আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অনেকে গ্রোসারী দোকানের মাধ্যমে কেউবা সরাসরি ফার্মে গিয়ে গরু ও ছাগল কোরবানি দেয়ার ব্যবস্থা করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








