Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কার্বন নির্গমনের রেকর্ড মাত্রার আশঙ্কা

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: May 1, 2013 | 1:14 AM

আইপিসিসির সূত্র অনুযায়ী পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা রেকর্ড ৪০০ পিপিএম ছুঁতে চলেছে। ফলে তাপমাত্রা বাড়ার গড় হারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যার পরিণাম হতে পারে ভয়ঙ্কর। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা যে বেড়ে চলেছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে এর পরিমাণ যে এবার এক ভয়ঙ্কর মাত্রা ছুঁতে চলেছে, তা জানা ছিল না। সোমবার জাতিসংঘের জলবায়ু সংগঠন আইপিসিসির প্রধান ক্রিস্টিনা ফিগেরেস বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ৩৯৯.৭২ পিপিএম, অর্থাত্ পার্টস পার মিলিয়ন। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে মওনা লোয়া অবজারভেটরিতে এ পরিমাপ করা হয়েছে। অর্থাত্ শিগগিরই তা ৪০০ পিপিএম অতিক্রম করবে। মনে রাখতে হবে, ১৯৫৮ সালের মার্চ মাসে সেখানে প্রথমবারের মতো পরিমাপের সময় কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব ছিল ৩১৬ পিপিএম। ৪০০ পিপিএম সংখ্যার একটা বিশেষ তাত্পর্য রয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার হার ২ থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা ৪০০ পিপিএমের মধ্যে রাখতে হবে বলে বিজ্ঞানীরা মনে করেন। আইপিসিসি গোটা বিশ্বের নীতিনির্ধারকদের এ সতর্কবাণী দিয়ে আসছে। কিন্তু তাতে যে কাজ হয়নি, কার্বন-ডাই-অক্সাইডের সাম্প্রতিক প্রায় রেকর্ডছোঁয়া মাত্রাই তা দেখিয়ে দিচ্ছে। এ অবস্থায় আবার সরকার ও প্রশাসনকে নড়েচড়ে বসা উচিত বলে মনে করেন ফিগেরেস। বন শহরে সোমবার এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা কমিয়ে আনতে গত বছর ডিসেম্বর মাসে কাতারে এক দফা আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। তারপর বন শহরে বসেছে পরবর্তী বৈঠক। ২০১৫ সালের মধ্যে নতুন এক জলবায়ু চুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা ২০২০ সালের মধ্যে কার্যকর হওয়ার কথা। তারই প্রস্তুতি হিসেবে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা নিয়ে আলোচনা করতে হবে। একদিকে কার্বন নির্গমনের মাত্রা, অন্যদিকে কড়া বিধিনিয়ম—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই গড় তাপমাত্রা বাড়ার হার দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV