কার্যকরি কমিটির সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদ পূরণে সভাপতিকে ক্ষমতা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা শনিবার ২ টায় পালকী পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শূন্য পদ পূরণে সভাপতিকে ক্ষমতা প্রদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়ার মেয়ের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন এবং বিশেষ দোয়া পরিচালনা করা হয়। গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, তাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল সদস্য থাকবেন এবং মহানগর ও ষ্টেট আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ১৫জন করে সদস্য থাকবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে শূন্য পদ পূরনের বিষয়ে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গত ১৩ই জুন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কর্তৃক ঐতিহাসিক বাজেট পেশ করা হয়- এ বাজেট উন্নয়নের জনবান্ধব বাজেট। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল








