Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কিশোরদের প্রতি ইয়াহুর সর্বকনিষ্ঠ কর্মীর পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: March 28, 2013 | 10:33 AM

নিক ডি’আলোইসিওঅনলাইন ডেস্ক : এখনো যারা কৈশোর পেরোওনি, কিন্তু কোনো বিষয়ে খুব ভালো ধারণা আছে। বসে না থেকে তা বাস্তবায়নে কাজে লেগে যাও; কাজটা শেষ করে ফেলো। সমবয়সী কিশোরদের প্রতি এ পরামর্শ ইয়াহুর সর্বকনিষ্ঠ কর্মী ১৭ বছর বয়সী অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিওর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনের স্কুল ছাত্র ও সম্প্রতি আলোচিত অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিও কিশোর ও তরুণদের প্রতি তাঁদের চমত্কার ধারণাগুলো বাস্তবায়নেরই পরামর্শ দিয়েছেন। ইয়াহুতে দিন কয়েক আগে সবচেয়ে কমবয়সী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিও। ইয়াহুর মোবাইল পণ্য বিভাগে  ১৭ বছর বয়সী এই অ্যাপ নির্মাতা তাঁর দলের কয়েকজন কর্মীসহ নিয়োগ পেয়েছেন। নিকের তৈরি ‘সামলি’ অ্যাপ্লিকেশনটি  তিন কোটি ডলার খরচ করে কিনে নিয়েছে ইয়াহু ইনকরপোরেশন। স্মার্টফোনের জন্য ‘সামলি’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সবার নজর কেড়েছেন যুক্তরাজ্যের ১৭ বছর বয়সী নিক ডি’আলোইসিও। নিকের তৈরি এ অ্যাপ্লিকেশনটি পাঠকের কাছে খবরের সারসংক্ষেপ পৌঁছে দিতে পারে। এতে পাঠক পুরো খবর না পড়েও খবরের মূল বিষয়গুলো পড়ে নিতে পারেন।
নিক ডি’আলোইসিওর জানা-অজানা
‘সামলি’ তৈরির সময় নিক ডি’আলোইসিওর বয়স ছিল মাত্র ১৫ বছর। ‘সামলি’ চালু হওয়ার পর অ্যাপল অ্যাপস্টোরের শীর্ষ ১০ অ্যাপের তালিকায় তা স্থান করে নিয়েছিল। পাশাপাশি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ পেয়েছিল ডিআলোইসিওর সামলি। সামলি বিক্রি করার অর্থ দিয়ে কী করতে যাচ্ছেন নিক? নিক জানিয়েছেন, তিনি প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তাঁর অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। মাত্র ১২ বছর বয়সেই কম্পিউটার কোডিং শিখেছিলেন নিক। এরপর বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরিতে তিনি আগ্রহ দেখান। লেখাপড়ায় খুবই ভালো নিক। গণিত, পদার্থবিদ্যা, ইংরেজি, দর্শনে পরীক্ষার ফল যথেষ্ট ভালো। ইয়াহুতে চাকরির পাশাপাশি ভবিষ্যতে মানবিক বিভাগে লেখাপড়া চালিয়ে যেতে চান। খেলাধুলা, নকশা আর গার্লফ্রেন্ড আপাতত এ তিনটিই তাঁর আগ্রহের বিষয়। নিজেকে পুরোদস্তুর কম্পিউটার-ভক্ত মানতে নারাজ কোটিপতি এই তরুণ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV