Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কিস্টোন এক্সএল তেল পাইপলাইন : প্রকল্প বাতিলের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 18, 2013 | 5:54 PM

বিতর্কিত কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রস্তাব বাতিলের দাবিতে গত রোববার ওয়াশিংটনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ন্যাশনাল মলে অনুষ্ঠিত এ বিক্ষোভে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নেয়। তারা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি এই প্রস্তাব বাতিল করে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানায়।
‘ফরোয়ার্ড অন ক্লাইমেট’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। তারা জানায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য থেকে ৩৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই জলবায়ু-সংক্রান্ত সবচেয়ে বড় বিক্ষোভ। তবে পুলিশের তরফ থেকে এই সংখ্যার নিরপেক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। বিক্ষোভে আলোচিত ব্যক্তিত্বের মধ্যে অভিনেত্রী রোজারিও ডসন ও এভানজেলিন লিলি, পরিবেশবিদ টম স্টেয়ার যোগ দেন।
বিক্ষোভকারীরা সমাবেশের পাশাপাশি হোয়াইট হাউসের পাশ দিয়ে মিছিলও করে। এ সময় তাদের কণ্ঠে ছিল, ‘কিস্টোন পাইপলাইন বাতিল করো।’ বিক্ষোভের অন্যতম আয়োজক বিল ম্যাককিবেন বলেন, ‘এই প্রকল্প হচ্ছে কার্বন বোমার সদৃশ। জলবায়ুর ওপর মারাত্মক প্রভাব ফেলবে এই পাইপলাইন।’
প্রস্তাবিত প্রকল্পের আওতায় কানাডার আলবার্টা প্রদেশের তেলক্ষেত্রগুলো থেকে অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দর ও পরিশোধনাগারে সরবরাহ করা হবে। কিন্তু পরিবেশবাদীরা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন। তাঁরা বলছেন, এ পাইপলাইন হলে পরিবেশের ওপর তার প্রভাব পড়বে।
মার্কিন সিনেটরদের একটি অংশ ৫৩০ কোটি ডলারের এই পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে ওবামার প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানোর কয়েক দিনের মাথায় এ বিক্ষোভ হলো। সিনেটরদের অনেকের ধারণা, এ প্রকল্প বাস্তবায়নের ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তা ছাড়া জ্বালানি নির্ভরতার পথেও এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রয়টার্স।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV