Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

পোষা প্রাণী হিসেবে বিড়ালকে কুকুরের সমানাধিকার দাবি মার্কিন পশু প্রেমীদের

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 9, 2017 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পোষা প্রাণী হিসেবে বিড়ালকে কুকুরের মতোই সমান অধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পশু প্রেমিকেরা। যদিও বিড়াল অত্যন্ত আদুরে একটি প্রাণী। তবে প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এটি। প্রচারাভিযান গ্রæপ ‘ক্যাটস ম্যাটার’ জানিয়েছে, প্রতিবছর ট্রাফিকে গাড়ির নিচে পড়ে অসংখ্য বিড়াল মারা যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে বিড়ালকে কুকুরের মতো সমান অধিকার দেওয়া হচ্ছে না। কুকুর মারা বিচার হয়, কিন্তু বিড়াল মারার জন্য আইন ততোটা কার্যকরী নয়।

পোষা প্রাণী হিসেবে বিড়ালের থেকে কুকুরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এমনকি অন্যান্য আইনি ক্ষেত্রেও বেশি প্রাধান্য পাচ্ছে কুকুর। তাই এ নিয়েই এবার পশু প্রেমীরা ক্ষোভ।

পোষা প্রাণী বিড়ালের প্রতি পদে পদে অবহেলার তথ্যই প্রকাশ পাচ্ছে এবার। ম্যান্ডি লো ও টিয়া আইভি এমন দুজন হতভাগ্য, যারা তাদের আদরের বিড়ালকে হারিয়েছেন। পরবর্তীতে কোনো ধরনের আইনি সহায়তা পান নি।

ওয়েস্ট মিডল্যান্ডের অধিবাসী ৩৩ বছর বয়সী ম্যান্ডি জানান, ‘আমি আমার বিড়াল ¯েœায়িকে খুঁজে পাচ্ছিলাম না। স্থানীয় কাউন্সিলে জানালে তারা আমাকে বলে বেকউ হয়েতো তাকে নিয়ে গেছে। তারা আমাকে কোনো ধরনের সহায়তাই করেন নি।’

অপরদিকে, ওয়েস্ট সাসেক্সের ৩৪ বছর বয়সী আইভির কাহিনী আরও করুণ। তার বিড়ালকে গাড়ি চাপা দিয়ে মারা হয়। এ নিয়ে কোনো ধরনের বিচার পান নি তিনি।

প্রতিবছর প্রায় ২ লাখ ৩০ হাজার বিড়াল গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে। এইসব অবহেলা ও করুণ কাহিনীর ইতি টানতেই বিড়ালের অধিকার আদায়ে এবার সোচ্চার হলেন পশু প্রেমীরা। আই নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV