Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন-২০২৫ : খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: December 12, 2024 | 1:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশন অব ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের আসন্ন নির্বাচন ঘিরে ‘খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা করা হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এক সভায় এই প্যানেলের সভাপতি পদে টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে সভাপতি এবং সংগঠনের অন্যতম সদস্য মঈনুর রহমান সুহেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্নাঙ্গ প্যানেল পরবর্তীতে ঘোষণা করা হবে। খবর ইউএনএ’র।
বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল ঘোষণা সভায় কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সংগঠনের সাবেক সভাপতি মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা শফি চৌধুরী, সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ধলা মিয়া, মর্তুজ আলী, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, ইমরুল জেবুর, আতাফ হোসেন, ভাটেরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, ফারুক মিয়া, ওলিউর রহমান, মঞ্জুরুল ইসলাম মিসবাহ উদ্দিন এনাম, ফরহাদ লিটু, তসিফ আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় ‘খসরু-সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটন, আলতাফ হোসেন, হারুনুর রশীদ তালুকদার ও ফরহাদুল ইসলাম লিটু।
এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ-কে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিমধ্যেই কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

Situs Streaming JAV