Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 20, 2022 | 11:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে গত ১৮ নভেম্বর শুক্রবার রাত ৭ টায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সদস্যা আম্বিয়া অন্তরা ও হালিম চৌধুরী সহ সবার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সন্চালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় আম্বিয়া অন্তরা সম্পর্কে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, সমিতির ট্রাষ্টী বোর্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান, মাসুদুল ইসলাম, উপদেষ্টা মোঃ আহসান দুলাল, সাধারন সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, একেএম রহমান মাসুম, আব্দুল্লাহ যুবায়ের, কবি জুলি রহমান, মহিমাতুজ্জোহুরা, মেহেরুন সহ অতিথিবৃন্দ। সবাই আম্বিয়া অন্তরাকে একজন সংগঠক, লেখিকা, মিষ্টিমুখ, দক্ষ ক্যামরা পার্সন, সাংবাদিক ও সহজ সরল মিশুক একজন মেয়ে হিসেবে উল্লেখ করেন। এছাড়া অন্তরা আবার সুস্থ হয়ে যেন আগের অবস্থায় ফিরে আসেন এই কামনা করেন।

আলোচনা সভার শেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সদস্য ও অথিতিদের প্রচন্ড ঠান্ডার মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য  ধন্যবাদ জানান এবং আম্বিয়া অন্তরা সংগঠনে তার ভূমিকা তুলে ধরার পাশাপাশি আম্বিয়া সহ সকলের সুস্থতা কামনা করেন। এরপর দোয়া মাহফিল পরিচালানার করেন ইমাম মোঃ ওবায়দুল হক কে আহ্বান করেন। ইমাম ওবায়দুল হক ইসলামিক কিছু আলোচনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে তাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে সংগঠনের সদস্যাসহ  সবার সুস্থতার জন্য দোয়া করা হয়।

Situs Streaming JAV