Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের ২০০ কবর স্থান ক্রয়

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: February 4, 2023 | 12:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক ২০০ টি কবর স্থান করেছে। নিউজার্সীর ফাউন্টেন লউন মেমোরিয়াল পার্ক কবরস্থানে এ কবর ক্রয় করা হয় গত ২রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার। কবর স্থান পরিদর্শন ও ক্রয়ের জন্য উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ট্রাষ্টিবোর্ডের সদস্য মোঃ গিয়াস উদ্দীন, মাসুদুল ইসলাম লিপু, উপদেষ্টা আব্দুল মমিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ুবুর রহমান। কবর পরিদর্শন শেষে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে কবরের কাগজপত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন কবরের মালিক মাইকেল।

সমিতির কবরস্থান ক্রয়ের মধ্যে দিয়ে দীর্ঘ দিনের স্বপ্ন পূর্ণ হলো এবং সমিতি তার পরিপূর্ণতা লাভ করলো। উল্লেখ্য কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে শুধু পিকনিক ইফতারের মধ্যে সীমাবদ্ধ না থেকে জব সেমিনার, জব ও হাউজিং ব্যবস্থা, কেউ অসুস্থ হলে পাশে এগিয়ে যাওয়া, লাশ দেশে পাঠানো ও দাফনের পাশাপাশি বিগত করানোর সময় দেশে কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার, খাবার বিতরণ, সকল উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে আসছে। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, বর্তমান কার্যকরী কমিটি ট্রাস্টীবোর্ড ও উপদেষ্টা মন্ডলীর সঠিক দিক নির্দেশনায় সংগঠনটি সকল মহৎ কার্যক্রম অব্যাহত রেখে আসছে। এমন কার্যক্রম অব্যাহত থাকলে সমিতির নিজস্ব ভবনও ইনশাল্লাহ হবে।

 

Situs Streaming JAV