Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: July 4, 2013 | 1:55 PM

কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে ম্যান্ডেলাকেদক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তার সমাধিস্থল নিয়ে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়ার পর এ নিয়ে এক মামলায় আদালতে জমা দেয়া নথিপত্রে এ তথ্য জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তবে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল ম্যান্ডেলাকে দেখে আসার পর এক বিবৃতিতে জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। এদিকে ম্যান্ডেলার নাতনি ম্যান্ডলা ম্যান্ডেলা অভিযোগ করেছেন, সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে পরিবারের অন্য সদস্যরা সমাধিস্থল নিয়ে আদালতে গেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।
বুধবার দেশের এক আদালতে জমা দেয়া নথিতে ম্যান্ডেলার মেয়ে মাকাজিউয়ী ম্যান্ডেলা, স্ত্রী গ্রাসা ম্যাশেলসহ ১৬ জন উল্লেখ করেন, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। ওই আদালত ম্যান্ডেলার পারিবারিক দ্বন্দ্ব নিয়ে একটি মামলার রায় দেয়। ম্যান্ডেলার নাতি ম্যান্ডলার বিরুদ্ধে করা মামলায় ম্যান্ডেলা পরিবারের ১৬ জন সদস্য জয় পান। তবে ম্যান্ডেলার প্রাচীন গ্রাম কুনুর কবর থেকে পরিবারের তিন সদস্যের দেহাবশেষ উত্তোলন করে এমভেজো দাফন করেছিলেন ম্যান্ডলা। কিন্তু পরিবার সেগুলো পুনরায় কুনুতে দাফনের দাবি জানালেও ম্যান্ডলা তাতে কান দেননি। অবশেষে বিষয়টি আদালতে গড়ালে তার বিপক্ষে রায় যায়। এ নিয়ে ক্রমেই পারিবারিক বিরোধ বাড়ছে। ম্যান্ডলা গতকাল অভিযোগ করেন, তার পরিবারের সদস্যরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এবং সম্পদ কুক্ষিগত করতে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সমাধিস্থল নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি জানান, তার দাদা ম্যান্ডেলার একটি কোম্পানি থেকে সহযোগীদের (নেলসন ম্যান্ডেলার) সরানোর ক্ষেত্রে তিনি মত দেননি বলেই আদালতে যাওয়া সদস্যরা তার বিরুদ্ধে গেছে। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিতে রোগে ভুগছেন। গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়ে তিনি এখনো চিকিত্সাধীন।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV