Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কোটিপতিরও খোরপোশ চাই!

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: March 11, 2013 | 8:12 AM

ডেমি মুরকে কোটিপতি বললে আসলে কমই বলা হবে। নব্বইয়ের দশকে হলিউডে দুই হাতে কামিয়েছেন তিনি। সেই ডেমি মুর বিয়ে বিচ্ছেদের পর সাবেক স্বামীর কাছে খোরপোশের খরচ চেয়েছেন! ২০১১ সালের মে থেকে পরের বছরের মে মাস পর্যন্ত কমপক্ষে ২৪ মিলিয়ন ডলার আয় করেছেন হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর। কিন্তু তিনি কেন খোরপোশের খরচ চাইলেন তা বোঝা মুশকিল। যদি আইনের কথা তোলেন তাহলে ৫০ বছর বয়সী ডেমি মুর বলতেই পারেন, খাওয়া-পরার খরচ চেয়ে তিনি অন্যায় কিছু করেননি। চরম অর্থসঙ্কটে থাকলে অধিকার আদায়ের প্রশ্নটা বোধহয় খুব গ্রহণযোগ্য মনে হতো সবার কাছে। তবে কারণ যা-ই হোক, মোদ্দাকথা হলো যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘জি আই জেইন’ -এ অভিনয়ের সুবাদে সুপরিচিত অ্যাস্টন কুচারের কাছে ডেমি মুর খোরপোশের পাওনা টাকা চেয়েছেন। বিয়ে বিচ্ছেদের সময় কুচনার বলেই রেখেছেন, তার সাবেক স্ত্রী চাইলে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। মতের অমিলের কারণে তারা আলাদা হয়ে যাচ্ছেন বলেই দাম্পত্য জীবনের মিঠা-কড়া সব স্মৃতিই যে মুছে যাবে, সম্পর্কের অবশিষ্ট দাবি যে তুচ্ছ হয়ে যাবে, তা তো নয়! সুতরাং ডেমি মুর অজ্ঞাত কারণে খোরপোশ চাইলেও কুচনারের তাতে জোর গলায় আপত্তি জানানোর সম্ভাবনা খুবই কম। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টা কতদূর গড়ায়। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV