Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কোটি টাকার বেশি লেনদেন করলে এসইসিকে জানাতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 4, 2010 | 6:59 PM

ঢাকা: শেয়ারবাজার স্থিতিশীল করার লক্ষ্যে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।  সোমবার সংস্থার এক পর্যালোচনা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ব্রোকারেজ হাউসের কোনো গ্রাহক একদিনে ১ কোটি টাকার বেশি লেনদেন করলে ওইদিনই এসইসিকে এ সংক্রান্ত তথ্য বাধ্যতামূলক জানাতে হবে। বিভাগীয় শহরের বাইরে ব্রোকারেজ হাউসের শাখা খোলার অনুমতি দেওয়া হবে না। ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলো ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন হবে। কোনো স্টক ডিলার একদিনে এক কোটি ডলার বা ৭০ কোটি টাকার বেশি লেনদেন করলে সে তথ্যও এসইসিকে জানাতে হবে। এছাড়া ১০ কোটি টাকার বেশি ঋণ গ্রহণকারী গ্রাহকদের মার্জিন ঋণ সমন্বয় তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে কমিশনে দাখিল করতে হবে। এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
আনোয়ারুল কবীর ভূঁইয়া বলেন, পুঁজিবাজারে তারল্য (টাকার) প্রবাহ বেড়ে যাওয়ায়
বিনিয়োগকারীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে
বলে এসইসি মনে করছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রেই বাজার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবহিত না হয়ে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করেন। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকির মাত্রা কমানোর জন্যই কমিশন বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
ট্যাগ:
Situs Streaming JAV