ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়লেন খালেদা জিয়া
ইউএসএনিউজ ডেস্ক: অবশেষে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেলা ৩টা ২৩ মিনিটে বের হয়ে গেছেন। একটি পতাকাবাহীসহ চারটি গাড়ি পর পর বের হয়ে যেতে দেখা যায়। তিনি বারিধারায় তাঁর ছোট ভাই সাঈদ এস্কান্দারের বাসায় উঠবেন।
এসময় রাস্তার পাশে দাঁড়ানো সেনা সদস্যদের স্যালুট করতে দেখা যায়।
কালো রংয়ের গাড়িটিতে ডান দিকে অপর একজন মহিলাকেও বসা দেখা গেছে।
এর আগে বেলা দুইটার দিকে খালেদা জিয়া বাড়ি ছাড়তে রাজি হয়েছেন বলে সংশ্লিষ্ট সেনাসূত্র দাবি করেছিল।
দুপুর ৩টার দিকে মইনুল রোডের আশে পাশে হঠাৎ করেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়। রাস্তার ওপর সশস্ত্র সেনাদের টহল চলতে থাকে।
খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহরটি বনানী হয়ে তার গুলশান কার্যালয়ে পৌছেছে বলে জানা গেছে।বর্তমানে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









