ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর আবারো ৭.১ মাত্রার ভূমিকম্প, অনেক ক্ষয়ক্ষতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার রাতে আবার ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বৃহস্পতিবার ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর আবার তারচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো রাজ্যটি। এ ভূমিকম্পের পর ১৪০০ বারেরও বেশি মৃদু কম্পন অনুভূত হয়। এঘটনায় বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ড ও আহত হওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। বলা হচ্ছে, আগেরটার চেয়ে এবারের ভূমিকম্প ১১ গুণ বেশি শক্তিশালী।
ডোনাল্ড ক্যাসেল নামে ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা জানিয়েছেন, আগের দিনের চেয়ে শুক্রবার মধ্যরাতের ভূমিকম্প অনেক বেশি শক্তিশালী ছিলো। ভূমিকম্পটি ২০ থেকে ২৫ সেকেন্ড স্থায়ী ছিলো। ভূমিকম্পের ঘটনায় এনবিএ গ্রীষ্মকালিন খেলা পিছিয়ে দেয়া হয়েছে। লসএঞ্জেলস মেয়র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী জানমালের নিরাপত্তার জন্য সচেষ্ট রয়েছেন। সিএনএন/ বিবিসি
ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম আক্রান্তদের সবার প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি এক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন। চেয়েছেন কেন্দ্রীয় সরকারের সহায়তা। ওদিকে ভূমিকম্পের ফলে অনেক স্থানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে জরুরি সার্ভিসগুলো দায়িত্বে নেমে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে রিজক্রেস্টের মেয়র পেগি ব্রিডেন বলেছেন, আমার এখানে আগুন ধরে গেছে। গ্যাসলাইন লিক হয়ে গেছে। মানুষ হতাহত হয়েছে। লোকজন বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে আছে। তারপরও আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি উত্তম উপায়ে।
পুলিশ প্রধান জেড ম্যাকলাফলিন সংবাদ সম্মেলনে বলেছেন, মারাত্মক হতাহতের খবর পাওয়া যায় নি। সান বারনার্ডিনো কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট এক রিপোর্টে বলেছে, বৃহস্পতিবারের ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, শুক্রবারের ভূমিকম্পে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আগুন ধরে গেছে। গ্যাস লাইন লিক হয়ে গেছে। ওদিকে জেরেমিয়া জোনস নামে একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, পরিস্থিতি ভয়াবহ। বৃহস্পতিবারের কম্পনে এলাকার অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে।
ওই অঞ্চলে আরও ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোন্স বলেছেন, এ ধরনের ভূকম্পন আরও হতে পারে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








