ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিউইয়র্ক প্রবাসীদের বিপুল সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিপুলভাবে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সাকিব বলেন, আগামী বিশ্বকাপে ভাল কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তার জীবনের স্মরণীয় ঘটনা হবে যদি তার অধিনায়কত্বে বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারে।
‘শো-টাইম মিউজিকের’ কর্ণধার আলমগীর খান আলমের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ডা.খন্দকার মাসুদুর রহমান, ইয়াং ডেমোক্রেটিক লিডার আহনাফ আলম, আবাসন ব্যবসায়ী মইনুল ইসলাম, শাহনেওয়াজ প্রমুখ। নিউইয়র্ক প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে সাকিব আল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট রিয়েলস্টেট ইনভেস্টর মো.আনোয়ার হোসেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ড.তনিমা হাদী। প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমানরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান বলেন, প্রবাসীদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। তিনি বলেন, অধিনায়ক মাশরাফীসহ বিশ্বকাপ খেলা ৪ ক্রিকেটার দলে না থাকা সত্ত্বেও বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ভাল করবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








