Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ক্ষেত্রবিশেষে কনডম ব্যবহার করা যেতে পারে :পোপ

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: November 22, 2010 | 1:54 AM

ইউএসএনিউজ ডেস্ক: পোপ ষোড়শ বেনেডিক্ট এইচআইভি/এইডস থেকে বাঁচার জন্য কনডম ব্যবহারের পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। চলতি সপ্তাহে প্রকাশিতব্য তার নতুন বইতে তিনি বলেছেন, নির্দিষ্ট ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি কমাতে কনডমের ব্যবহার মেনে নেওয়া যায়। এর আগে বর্তমান ক্যাথলিক ধর্মগুরু কনডমবিরোধী ছিলেন। জার্মান সাংবাদিক পিটার সিওয়ান্তকে দেওয়া ২০ ঘণ্টার সাক্ষাৎকারের ভিত্তিতেই তার বই রচিত হয়েছে। খবর : এএফপি, বিবিসি ও রয়টার্স অনলাইনের।প্রকাশিতব্য বইতে ৮৩ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট দীর্ঘকালের অবস্থান পাল্টে কনডম ব্যবহারের পক্ষে কথা বললেন। তবে শুধু এইডস সংক্রমণ এড়াতে কনডম ব্যবহারের পক্ষে পোপের এ অবস্থান পরিবর্তন। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের মতোই কনডম ব্যবহারের বিপক্ষে অবস্থান অটুট রেখেছেন তিনি। পোপ বেনেডিক্ট তার প্রকাশিতব্য বই ‘লাইট অব দ্য ওয়ার্ল্ড’-এ লিখেছেন, প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে কনডম ব্যবহার কখনও কখনও রীতিসিদ্ধ।২১৯ পৃষ্ঠার বইটি আগামী মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে। তবে এর উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে সংবাদপত্র ‘ভ্যাটিকান’ শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে।পোপ বলেছেন, ‘এইচআইভি সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহারই সত্যিকার পথ না হলেও যৌনকর্মীদের কনডম ব্যবহার নৈতিকতার প্রথম পদক্ষেপ।’ ক্যাথলিক নেতাদের মধ্যে পোপ বেনেডিক্টই কনডম ব্যবহারের ক্ষেত্রে প্রথম এ ধরনের মন্তব্য করলেন।
ট্যাগ:
Situs Streaming JAV