Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘খন্দকার মোশতাকের ভাগ্নে ২৫ হাজার ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা’ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলনে অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: September 21, 2019 | 10:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘২৫ হাজার ডলারের বিনিময়ে বঙ্গবন্ধুর ঘাতক এবং জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত খন্দকার মোশতাকের ভাগ্নেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছিল। তৃণমূলে ক্ষোভ দেখা দিলে ওই ব্যক্তিকে পরবর্তীতে বাদ দেয়া হয়েছে’-গতকাল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একাংশের সংবাদ সম্মেলন থেকে এমন অভিযোগ আনা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়মসহ নানা অভিযোগ জানাতে আহূত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘সর্বশেষ জুন মাসে (সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ভাবে) নতুন সংযোজিত বর্তমান কমিটিতে খুনি খন্দকার মোশতাকের আত্মীয়কে ২৫ হাজার ডলারের বিনিময়ে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীতে নেতা-কর্মীদের রোষানলে পড়ে অব্যাহতি প্রদান করতে বাধ্য হন।’ এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে দফতর সম্পাদক উল্লেখ করেন, ‘এই লোকটি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রশিবিরের ঘনিষ্ঠ ছিলেন। বহু বছর যাবত নিউইয়র্কে বসবাস করলেও কখনোই তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা যায়নি। হঠাৎ করে তাকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভূক্ত করায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। এভাবেই সভাপতি অনিয়ম-অনাচারে রেকর্ড সৃষ্টি করেছেন।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত নেতা-কর্মীর সমন্বয়ে নতুন কমিটির দাবিতে সোচ্চার গ্রুপের এই সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যকালে সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. প্রদীপ কর উল্লেখ করেন, ‘জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্যে সভাপতি শেখ হাসিনা আসছেন। তার উপস্থিতিতেই আমরা কাউন্সিল অধিবেশন চাই। এবং নতুন নেতা চাই।’উল্লেখ্য, ৩ বছরের জন্যে অনুমোদিত কমিটির বর্তমান বয়স ৮ বছর। এজন্য সকলেই নতুন কমিটির দাবিতে সোচ্চার হয়েছেন। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, কায়কোবাদ খান, শরিফ কামরুল হীরা, এম এ জলিল, মিজানুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV