Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বিএনপি চেয়ারপার্সন খালেদার মুক্তি দাবিতে নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 5, 2018 | 7:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তি দাবিতে ৪ নভেম্বর রোববার নিউইয়র্কে স্টেট বিএনপি বিক্ষোভ করলো। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি মাওলানা আতিকুর রহমান এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি সাঈদুর রহমান।

স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীম উদ্দিন তার জ্বালাময়ী বক্তব্যে অভিযোগ করেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং তার অনুসারিরা এতই ভীত যে, তাঁকে একের পর এক সাজানো মামলায় দীর্ঘ মেয়াদে দন্ড দেয়া হচ্ছে। কিন্তু বাংলার মানুষ অতীতের মত এবারও সুযোগ পেলেই ব্যালট বিপ্লবে নব্য স্বৈরাচার হটিয়ে জনগণের সরকার কায়েম করবে।’

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সেলিম রেজা, রুহুল আমিন নাসির, স্টেট বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম, হাবিবুর রহমান, মো. জহীর এবং এনামুল কবীর অপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জিল্লুর রহমান, জসীম ভ’ইয়া, ফিরোজ আলম, সালেহ আহমেদ মানিক, সিরাজুল হক, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।

সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আতিক বলেন, ‘সংলাপের নামে সরকার ধাপ্পাবাজি করছে। সংলাপের মধ্য দিয়ে বেগম জিয়াকে মুক্তি দিলেই কেবলমাত্র তা সফল হবে।’ এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV