খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করার প্রতিবাদে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ
নিউজ ওয়ার্ল্ড :বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে বাড়ী ছাড়া করার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিক্ষোভ ও তাৎক্ষনিক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে বাংলাদেশ কন্সুলেট ও জ্যাকসন হাইটসে দুটো বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন নেতা কর্মীরা। আগামীকাল রোববার বাংলাদেশী অধ্যুষিত ব্র�কলীনে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু।
বাংলাদেশ কন্সুলেট ও জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন, জিল্লুর রহমান জিল্লু, ইলিয়াস মাস্টার, বেলাল মাহমুদ, আলহাজ্ব সুলাইমান ভুইয়া, আরিফুল জহক আরিফ, জসীম ভুইয়া,রফিকুল ইসলাম চৌধুরী ডলার,আনোয়ারুল ইসলাম, মিল্টন ভুইয়া, মোহাম্মদ হেলাল উদ্দীন, শাহানা খানম, রফিকুল মাওলা,কাজী আজম, যুবদল নেতা আশরাফুল ইসলাম ঠাকুর, আবু সাইদ আহমদ, সানাউল্লা বাবুল, ওমর ফারুক, আমানত হোসেন আমান,গিয়াস উদ্দীন, এডভোকেট মোহাম্মদ আলী, জাহেদুর রহমান, মোশাররফ হোসেন, রেজাউল হক, হোসেন মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ এখন মানবাধিকার লংঘনের এক ভয়াবহ জনপদ। সরকার গঠনের পর বিরোধীদের নির্মূল করতে এহেন কূটচাল নেই যা আওয়ামী লীগ অনুসরন করে নাই। এরই অংশ হিসেবে ঈদের প্রাক্কালে সাবেক প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে তার বাড়ী থেকে উচ্ছেদ করা হলো। বক্তারা বলেন, সরকারের এসব অন্যায় অত্যাচারকে বিনা চ্যালেঞ্জে যেতে দেয়া হবে না। এজন্য অচিরেই হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে বিষয়টি তারা তুলে ধরা হবে। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের সামনে। সেখানে বিক্ষোভে অংশ নেন, বিএনপি নেতা গিয়াস আহমদ,,মোস্তফা কামাল পাশা বাবুল, হযরত আলী, আখতার হোসেন বাদল, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এদিকে নিউজার্সী বিএনপির উদ্যোগে পেটারসনে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউজার্সী বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী। এতে বক্তব্য রাখেন আলাওল খন্দকার, আবুল হোসেন সুরমান প্রমুখ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








