গুগলের মূল পাতায় আসছে পরিবর্তন!
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নিজের মূল পাতায় (হোম পেজ) পরিবর্তন আনতে পারে বলে জানা গেছে। এর ফলে বর্তমানে গুগলের মূল পাতায় যেমন দেখা যায়, সে রকম দেখা যাবে না। এর জায়গায় লোগো ও সার্চ বক্সের পাশাপাশি রঙিন একটি পাতা থাকবে, যা হবে নিজের ইচ্ছামতো সাজানো (কাস্টমাইজড)। গুগলের আগের সেবা আই গুগলের আদলেই তৈরি হবে গুগল নাউ নামের নতুন এই পরিবর্তনটি।
সম্প্রতি গুগলের অপারেটিং সিস্টেম নামে একটি ব্লগে গুগল নাউ-এর এ খবর প্রকাশিত হয়েছে। নতুন এই পরিবর্তনের ফলে গুগলের মূল পাতায়ই একসঙ্গে অনেক তথ্য পাওয়া যাবে। বিভিন্ন ধরনের খবরের পাশাপাশি ব্যবহারকারী ইচ্ছা অনুযায়ী ট্যাব যুক্ত করতে পারবেন এই পাতায়। এ বিষয়ে একজন তথ্যপ্রযুক্তি গবেষক জানান, গুগলের নতুন সেবাটি অনেকটা আরেক সার্চ ইঞ্জিন ইয়াহুর মতো হতে পারে, যেখানে এক পাতায়ই সব তথ্য থাকবে।
তবে পার্থক্য থাকবে, ইয়াহুতে সবকিছু ইয়াহু কর্তৃপক্ষেরই করা, যেখানে গুগল সবকিছু ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী করার সুযোগ রাখবে।
বর্তমানে গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণ, ক্রোমবুক ইত্যাদিতে গুগল নাউ চালুর ব্যাপারে গুগল কাজ করছে বলে জানা গেছে।
মূলত গুগল ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুসারে গুগলের বিভিন্ন সেবা যাতে একসঙ্গে মূল পাতায় রাখতে পারেন, সে জন্যই নতুন এই সেবা চালু করা হচ্ছে। গুগলের এই নতুন সেবার নানা বিষয় জানা যাবে www.google.com/landing/ now ঠিকানায়। —সিনেট ও ইয়াহু নিউজ/প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








