গোলাম ফারুক শাহীন জাসাস এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বরিশালে আনন্দ র্যালি
সালা উদ্দিন, বরিশাল: গোলাম ফারুক শাহীনকে জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জননেতা তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল জাসাস, সেচ্ছসেবক দল, এক বিশাল আনন্দ র্যালি বের করে।

মিছিলে তারা জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। সেই সাথে বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল সালা উদ্দিন কাদের চৌধুরী কে অবিলম্বে মুক্তিদান ও তার উপর অমানুষিক নির্যাতন বরে আহবান জানান। মিছিলে বিভিন্ন শ্লোগান বলেন, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, খালেদা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, তারেক জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই। যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সুযোগ্য সাধারণ সম্পাদক বিএনপির দুর্দিনের কান্ডারীদের অন্যতম গোলাম ফারুক শাহীনকে জাসাস কেন্দ্রীয় কমিটির আত্মর্জাতিক সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সহ বিএনপির নীতি নির্ধারকদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








