গ্রিসে ৩২ বাংলাদেশী গুলিবিদ্ধ
কূটনৈতিক রিপোর্টার: গ্রিসের পেলোপোনিজ অঞ্চলে স্ট্রবেরি সংগ্রাহক হিসেবে কর্মরত ৩২ বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। স্ট্রবেরি বাগানের তত্ত্বাবধানে থাকা ৩ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে বাংলাদেশী অভিবাসীদের শটগান দিয়ে গুলি করে মালিক পক্ষের এক ব্যক্তি। আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এনডিসি মানবজমিনকে জানিয়েছেন, বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে। সেখানে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর ৭ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বিবিসি ভূমধ্যসাগরীয় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জামাল হুসেইনকে উদ্ধৃত করে জানিয়েছে, আহত বাংলাদেশী কর্মীদের দেখতে দূতাবাসের কর্মকর্তারা সেখানে গেছেন। দেশটির রাজধানী এথেন্স থেকে ২৬০ কিলোমিটার পশ্চিমের যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে হাজার হাজার অভিবাসী শ্রমিকের বাস। ঘটনার পর খামার মালিক এবং একজন কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে বিবিসি’র খবরে বলা হয়, খামারে প্রায় ২০০ শ্রমিক তাদের পাওনা চাইতে জড়ো হয়েছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা হারালাম্বস স্ফেটস সংবাদ সংস্থা এপিকে বলেছেন, উত্তেজিত শ্রমিকরা তেড়ে গেলে সুপারভাইজার গুলি চালায়। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। গ্রিস সরকার ওই ঘটনায় মামলা করেছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন গ্রিসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ। ঘটনার পরপরই পুলিশ খামার মালিককে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গ্রিসের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়া মানোলাদা ওই খামারের ফল বয়কটের প্রচারণা চালাচ্ছে। ওই খামারের ফলকে তারা রক্তাক্ত স্ট্রবেরি বলে উল্লেখ করেছে।মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








