Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘গ্লোবাল কর্পোরেট এ্যাওয়ার্ড’ পেয়েছেন জাতিসংঘে বাংলাদেশ’র স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: April 30, 2013 | 12:05 AM

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন এ বছর নিউইয়র্কের বিশেষ মর্যাদা সম্পন্ন ‘গ্লোবাল কর্পোরেট এ্যাওয়ার্ড’ পেয়েছেন। ‘গ্লোবাল কর্পোরেট এ্যাওয়ার্ড’র উপদেষ্টা পরিষদ এবং জুরিবোর্ড তাঁকে এ বছরের এ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দিয়েছেন। সৃজনীশীল প্রতিভা, দক্ষ নেতৃত্ব দান, অক্লান্ত পরিশ্রমসহ বিশেষ মানবিক গুণাবলীর কারনে তাকে এই পুরস্কার দেয়া হয়।
২৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় লং আইল্যান্ড মেরিয়টে তাকে এই পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে ‘গ্লোবাল ইকনোমি ফর দ্য গ্লোবাল কর্পোরেট এ্যাওয়ার্ড’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. এ.কে আব্দুল মোমেন বলেন, এই সম্মান বাংলাদেশের সাধারণ মানুষের। তিনি বলেন, কাজের স্বীকৃতি মানুষকে এগিয়ে যাওয়ার প্রণোদনা যোগায়। আজ আমি আরো অনেক কাজ করার প্রত্যয় অনুভব করছি।
প্রসঙ্গত উল্লেখ্য ড.এ.কে আব্দুল মোমেন জাতিসংঘের শান্তি উন্নয়ন বিষয়ক সেকেন্ড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ম্যাচাচুয়েটস’র ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনোমিকস এন্ড বিজনেজ এডমিনিসট্রেশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ফান্ড’র (সিআইডিএফ) অর্থনীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। গত চার বছর নিজের দায়িত্ব পালনকালে জাতিসংঘের বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের ৪২টি কমিটিতে বাংলাদেশের সক্রিয় প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। যেগুলোর বেশ কয়েকটিতে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে জয়লাভ করে দায়িত্ব নিতে হয়েছে। তাঁর দায়িত্বপালনকালীন সময় বাংলাদেশ অর্জন করেছে ‘সাউথ-সাউথ’ ও ‘এমডিজি এ্যাওয়ার্ড’। এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর নেতৃত্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পিপলস ইমপাওয়ারমেন্ট’ মডেল এবং অটিজম ও ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক তিনটি প্রস্তাব রেজুলেশন আকারে গৃহীত হয়। ড. আব্দুল মোমেন কর্মক্ষেত্রে ছড়িয়ে দেন আলোর দ্যুতি। কর্মঠ এই ব্যক্তি টিম ওয়ার্ক ব্যবস্থাপনায় অসম্ভব দক্ষ। তাঁর প্রতিভা, দক্ষতা, মানবিক গুনাবলী, চিন্তা শক্তি ও ব্যবস্থাপনার ক্ষমতাসহ সামগ্রিক গুনাবলী বিবেচনা করে তাঁকে এবার ‘গ্লোবাল কর্পোরেট এ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV