ঘরের বাতাস শুদ্ধ করে গাছ

গৃহসজ্জার কাজে ব্যবহৃত ফার্নের মতো গাছ কি সত্যিই বাতাস পরিষ্কার করে ঘরের বাতাসের মান উন্নত করতে পারে? এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, নাসা, পেনসিলভানিয়া স্টেট ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি অব জর্জিয়া ও অন্য প্রতিষ্ঠানগুলো গবেষণা করে জানিয়েছে, ঘরের ভেতরের গাছ সত্যিই বাতাস পরিষ্কারের কাজে লাগে।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরের কার্বন ডাই-অক্সাইড, বেনজিন ও ফরমালডিহাইডের মতো গ্যাসগুলোকে শোষণ করতে পারে গৃহসজ্জার গাছগুলো।
এই বিষাক্ত গ্যাস অ্যাজমা ও বমিবমি ভাব থেকে শুরু করে ক্যান্সার ও শ্বাসতন্ত্রের যন্ত্রণার মতো দীর্ঘমেয়াদি রোগগুলোর সৃষ্টি করে। গৃহসজ্জার গাছগুলো ক্ষতিকর গ্যাসগুলোকে পরিবেশ থেকে টেনে নিতে পারে। এসব গাছ বায়ু, মাটি ও পানিদূষণ রোধ করে। গাছগুলো তাদের পাতা ও মূলের সাহায্যে ক্ষতিকর গ্যাস শোষণ করে।
জাপানি রয়াল ফার্ন, স্পাইডার প্লান্ট, বোস্টন ফার্ন, ইংলিশ আইভি, ঘৃতকুমারী, স্নেক প্লান্টস ও পিচ লিলির মতো গৃহসজ্জার কাজে ব্যবহৃত গাছগুলো বায়ু পরিষ্কারকের কাজ করে বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। সূত্র : বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল