Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ঘ্রাণে অর্ধভোজন : ওজন কমাতে খাবারের ঘ্রাণ

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 3, 2013 | 10:43 AM

ঘ্রাণে অর্ধভোজন কথাটি সবাই জানে। তবে স্নায়ুবিজ্ঞানী অ্যালান হিরশ্ এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা মানুষের বাড়তি ওজন কমাতে সহায়ক হবে। আবার ক্ষুধার অনুভূতিও কাটাবে। তিনি এ বিষয়ে হিরশ্স গাইড টু সেনসেশনাল ওয়েইট লস  নামের একটি বইও লিখেছেন।
খাবারের ঘ্রাণাণুগুলো আমাদের নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌঁছে হাইপোথ্যালামাসে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তখন ক্ষুধার অনুভূতি জাগে। যথেষ্ট পরিমাণ খাওয়া হলে সেই অণুগুলোই আবার খাওয়া বন্ধ করার সংকেত পাঠায় পাকস্থলী থেকে।
অ্যালান হিরশ্ বলছেন, খাবারের স্বাদের অন্তত ৯০ শতাংশই হচ্ছে ঘ্রাণ। যথেষ্ট খাওয়া হয়েছে বলে ভেবে নিয়ে মানুষ ইচ্ছা করলে নিজ মস্তিষ্ককে ধোঁকা দিতে পারে। সে ক্ষেত্রে কম খাওয়া সত্ত্বেও পরিতৃপ্তি পাওয়া সম্ভব। তখন ওজন কমানোটা হবে বাড়তি অর্জন।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায়  হিরশ্ মোট তিন হাজার ১৯৩ জন স্থূলকায় স্বেচ্ছাসেবীর ওপর ছয় মাসব্যাপী গবেষণা চালান। স্বেচ্ছাসেবীদের সবাইকে ক্ষুধার্ত অবস্থায় একটি যন্ত্রের (ইনহ্যালেন্ট) সাহায্যে বিভিন্ন উদ্ভিদ ও ফলমূলের ঘ্রাণ নিতে বলা হয় দিনে তিনবার করে। এতে তাঁদের ওজন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
গবেষণায় অংশগ্রহণকারী কয়েকজন স্বেচ্ছাসেবীর ওজন অতিমাত্রায় কমে যাওয়ায় তাঁদের সরিয়ে নিতে হয়েছিল। গবেষণায় প্রধানত মেন্থল, সবুজ আপেল ও কলার ঘ্রাণ ব্যবহার করা হয়। পাঁচ দিনব্যাপী প্রতি দুই ঘণ্টা অন্তর মেন্থলের ঘ্রাণ নিয়েছেন, এমন ব্যক্তিদের ক্যালরি গ্রহণের মাত্রা ছিল উল্লেখযোগ্য পরিমাণে কম। নিউজম্যাক্সহেলথ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV