চার্জার দিয়ে আইফোন হ্যাক!
অনলাইন ডেস্ক : মাত্র এক মিনিটের মধ্যেই ম্যালিসাস চার্জার ব্যবহার করে আইফোনে ভাইরাস প্রবেশ করানো সম্ভব বলেই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। প্রযুক্তি নিরাপত্তা গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোনের চার্জার ব্যবহার করে সহজেই আইফোন হ্যাক করা সম্ভব। অনেকেই ম্যালিসাস সফটওয়্যারের কথা শুনেছেন কিন্তু ম্যালিসাস চার্জার ব্যবহার করে আইফোন হ্যাক করার ঘটনা একেবারেই নতুন। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা মুঠোফোনের চার্জার ব্যবহার করে মাত্র এক মিনিটেই আইফোনে ভাইরাস প্রবেশ করানোর প্রমাণ দেখিয়েছেন। গবেষকেরা জানিয়েছেন, এতে জেলব্রেকিংয়ের প্রয়োজনও পড়ে না। গবেষকেরা আইফোন হ্যাক করার কাজে ব্যবহূত চার্জারটির নাম দিয়েছেন ‘ম্যাকট্রান্স’। ম্যাকট্রান্স তৈরিতে ব্যবহূত হার্ডওয়্যার এতই ক্ষুদ্রাকৃতির যে তা অ্যাডাপ্টর, ডকিং স্টেশন বা এক্সটার্নাল ব্যাটারিতেও লুকিয়ে রাখা সম্ভব। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ২৭ জুলাই থেকে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট নামের হ্যাকার সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন গবেষকেরা।প্রথম আলো
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








