Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ‘টেস্ট টিউব বেবির জনক’ এডওয়ার্ডস

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: October 4, 2010 | 8:23 PM

ইউ এস এনি উজ ডেস্ক: ‘টেস্ট টিউব বেবির জনক’ রবার্ট জি এডওয়ার্ডস এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। গতকাল সোমবার সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। বন্ধ্যা দম্পতিদের সন্তান লাভে ‘ইন-ভাইট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)’ পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ডস এ পুরস্কার পেলেন। আইভিএফ পদ্ধতিতে বিশ্বে এ পর্যন্ত লাখের মতো বন্ধ্যা বা নিঃসন্তান দম্পতি সন্তান লাভে সক্ষম হয়েছেন। বিশ্বে মোট ১০ শতাংশ দম্পতি বন্ধ্যত্ব সমস্যায় ভুগে থাকেন বলে এক পরিসংখ্যানে জানা যায়।

১৯২৫ সালে ব্রিটেনের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন রবার্ট এডওয়ার্ডস। ৮৫ বছর বয়েসী এডওয়ার্ডস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে তিনি প্রথম ‘আইভিএফ’ পদ্ধতিতে টেস্ট টিউব বেবি জন্ম দেওয়ার স্বপ্ন দেখেন। এ প্রক্রিয়ায় মানবদেহের বাইরে টেস্ট টিউবে ডিম্বাণু নিষিক্ত করে জরায়ুতে স্থাপন করা হয়। ১৯৭৮ সালের ২৫ জুলাই ব্রিটেনে প্রথম টেস্ট টিউব শিশু জন্মগ্রহণ করে। যার নাম লুইস ব্রাউন। এর ফলে প্রজনন চিকিৎসার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটে যায়। খবর এফপি, বিবিসি, সিএনএন অনলাইনের।
শুরুতে গবেষণা কাজে এডওয়ার্ডসের সহযোগী ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাউন প্যাট্রিক স্টেপটো। তারা দু’জনে কেমব্রিজের বোর্ন হলে একটি আইভিএফ ক্লিনিক স্থাপন করেন। ১৯৮৮ সালে স্টেপটো মারা যাওয়ার আগ পর্যন্ত ওই ক্লিনিকের মাধ্যমে এক হাজার টেস্ট টিউব শিশুর জন্ম হয়।
চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ২০১০ সালের নোবেল মৌসুম শুরু হলো। আজ মঙ্গলবার পদার্থবিদ্যা, আগামীকাল বুধবার রসায়নশাস্ত্র, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার নোবেল শান্তি পুরস্কার এবং আগামী সোমবার অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
প্রতিটি পুরস্কারের মূল্যমান ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১৫ লাখ ডলার)। সঙ্গে থাকছে ডিপ্লোমা সনদ এবং একটি স্বর্ণপদক। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল এ পুরস্কারের প্রবর্তক। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।

ট্যাগ:
Situs Streaming JAV