চিনি নাকি মধু? জেনে নিন বিজ্ঞানের কথা
চিনির চেয়ে কী মধু অনেক বেশি উপকারী? এর জবাব আমরা সবাই জানি। মধু মহৌষধ নামে পরিচিত। আর চিনি তো বরং ক্ষতিকর। একই প্রশ্নের জবাব দিয়েছেন ছোটদের বই ‘দ্য গ্রিন বক্স লিগ অব নিউট্রিয়াস জাস্টিস’-এর লেখক ও পুষ্টি বিজ্ঞানী কিথ ক্যান্টর।
কিথ বলেন, চিনি তো চিনিই। আর মধুর বেশিরভাগটাই চিনি। তবে দুইটির মধ্যে যদি বেশি স্বাস্থ্যসম্মতটি বেছে নিতে হয়, তবে মধুর বিষয়ে কিছু ভুল ধারণা ত্যাগ করতে হবে।
আমাদের দেহ খাদ্যকে ভেঙে গ্লুকোজ করে নেয় শক্তির যোগান দিতে। আরেকটি উপাদান কার্বহাইড্রেট যাকে ভাঙতে বেশি কাজ করতে হয় দেহকে। চিনির অর্ধেকটাই অর্থাৎ ৫০ শতাংশ গ্লুকোজ এবং বাকি অর্ধেক ফ্রুকটোজ। সাধারণত চিনি পাওয়া যায় ফল থেকে এবং খুব সহজেই তা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। অন্যদিকে, মধুর অধিকাংশটাই চিনি। তবে এর মাত্র ৩০ শতাংশ গ্লুকোজ এবং ফ্রুকটোজ ৪০ শতাংশরও কম। এতে আরো জটিল ধরনের চিনি এবং ডেক্সট্রিন নামের এক ধরনের স্টার্চি ফাইবার রয়েছে ২০ শতাংশ। এসব উপাদানকে ভেঙে গ্লুকোজ করতে দেহকে আরো বেশি কাজ করতে হয়। আর এত কাজের পর ক্যালোরি আসে খুব কম।
এ ছাড়া মধুতে আরো কিছু ক্ষতিকর পদার্থ থাকতে পারে। এটি নির্ভর করে মৌমাছি এক ফুল থেকে অন্য কী কী ফুলে যায় এবং তা কোন স্থানের মধু তার ওপর। তা ছাড়া এতে জিঙ্ক, সেলেনিয়ামের মতো খনিজের পরিমাণ ও ভিটামিন কম রয়েছে। তবে মধু যেহেতু প্রকৃতিতে তৈরি হয়, তাই এটি সংরক্ষণে কৃত্রিম পদার্থ ব্যবহার করা হয় না।
অবশেষে বলা যায়, দেহকে কম কাজ করে বেশি ক্যালরি উৎপাদন করতে হলে চিনি অনেক ভালো। আর ভিন্ন স্বাদের মিষ্টি উপভোগ করতে চাইলে মধু ব্যবহার করতে পারেন।
সূত্র : হাফিংটন পোস্ট/কালের কণ্ঠ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








