চোখ নাড়িয়ে ইমেইল স্ক্রল!
অনলাইন ডেস্ক : মোবাইল ফোনে যুক্ত হতে যাচ্ছে আই-ট্র্যাকিং প্রযুক্তি। অর্থাত্ এর ফলে চোখের ইশারা পড়তে পারবে মোবাইল ফোন। ইমেইল পড়ার সময় চোখ দিয়ে ইমেইল নিয়ন্ত্রণ করা যাবে। চোখ নীচের দিকে নামালে মেইলও স্বয়ংক্রিয় স্ক্রল হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘এস ৪’ এ আইট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করবে প্রতিষ্ঠানটি। ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেবে স্যামসাং। স্যামসাং কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ একটি প্রতিবেদনে জানিয়েছে, আইট্র্যাকিং প্রযুক্তি থাকায় স্ক্রল করা বা নতুন অপশনে যাওয়ার জন্য টাচ করার প্রয়োজন পড়বে না। চোখের ইশারায় স্মার্টফোন চালানো যাবে। স্যামসাংয়ের পেটেন্ট করা ‘আই স্ক্রল’ প্রযুক্তিটিই গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে ব্যবহূত হতে পারে। উন্নত রেজুলেশনের হালকা-পাতলা স্মার্টফোনটিতে থাকবে দ্রুতগতির প্রসেসর। স্মার্টফোনটির দাম ও নতুন ফিচার জানতে আর এক সপ্তাহ অপেক্ষায় থাকতেই হচ্ছে আগ্রহীদের।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








