ছুটিতে রিগ্যানের জীবনী পড়ছেন প্রেসিডেন্ট ওবামা

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বড়দিনের ছুটিতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের জীবনীর ওপর পড়াশোনা করছেন। বড়দিন উদযাপন করতে নিজ অঙ্গরাজ্য হাওয়াইয়ে পরিবাবের সঙ্গে অবস্থান করছেন তিনি। রিপাবলিকান দল পুনর্সংগঠিত ও উজ্জীবিত করতে রোনাল্ড রিগ্যান অগ্রণী ভূমিকা করেছিলেন। প্রেসিডেন্ট ওবামাকে আগামী বছর একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস গত শুক্রবার মাক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে লিখেন, প্রেসিডেন্ট ওবামা বর্তমানে লও কাননের লেখা রোনাল্ড রিগ্যানের জীবনীর ওপর পড়াশোনা করছেন।এদিকে আগামী মাসে রিপাবলিকরা হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে ওবামাকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং এ কারণেই সাবেক প্রেসিডেন্ট রিগ্যানের ওপর তার পড়াশোনার আগ্রহ জন্মেছে। রোনাল্ড রিগ্যান সোভিয়েত ইউনিয়নের প্রতি কঠোর মনোভাব এবং রক্ষণশীল রাজস্বনীতি সংস্কারের জন্যই রিপাবলিকানদের পুনর্সংগঠিত করতে পেরেছিলেন। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ে হাউস অব রিপ্রেজেনটেটিভে দ্বিধাবিভক্ত সত্ত্বেও চ্যালেঞ্জের মুখে গুরুত্বপূর্ণ আইন পাস করাতে তিনি সক্ষম হয়েছিলেন। গত নভেম্বর অনুষ্ঠিত কংগ্রেসের উভয় পক্ষের নির্বাচনে রিপাবলিকানরা আশাতীত জয় লাভ করে। ফলে বর্তমান প্রেসিডেন্ট ওবামা আগামী মাসে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।এএফপি
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








