ছেলের জন্য আদালতে ম্যারাডোনা

এই সন্তানটা প্রথমে চাননি ডিয়েগো ম্যারাডোনা। তবে অটল ছিলেন বান্ধবী ফার্নান্দো ওজেদা। এজন্যই প্রেম ভাঙে দু’জনের। ফেব্রুয়ারিতে ওজেদার কোল আলো করে আসে ডিয়েগো ফার্নান্দো নামের এক পুত্রসন্তান। পিতৃত্ব স্বীকার করলেও এই ছেলের ছবি যেন এক বছর গণমাধ্যমে না আসে সে ব্যবস্থা রীতিমত আদালতের মাধ্যমে করেছিলেন ম্যারাডোনা। তার যুক্তি ছিল, এতে ছেলের গোপনীয়তা ও মর্যাদা রক্ষা হবে। সে নিষেধাজ্ঞা মানেননি ওজেদা। টুইটারে পোস্ট করেছেন ছেলের ছবি, যা মানতে পারেননি ম্যারাডোনা। এজন্য আদালতের শরণাপন্ন হয়েছেন আবারও। আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশও পাঠিয়েছেন ওজেদাকে। সন্তান নিয়ে এর আগেও ঝামেলায় জড়িয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। নাপোলিতে খেলার সময় ক্রিস্টিনা সিনাগ্রা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ম্যারাডোনা। সিনাগ্রার কোল আলো করে ডিয়েগো নামের এক ছেলে এলেও এর স্বীকৃতি দেননি তিনি।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








