জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। গত শুক্রবার অবস্থার অবনতি হলে আকস্মিকভাবে আবারও তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেলভ্যু হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন হয়েছে কিনা জানা যায়নি। তবে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র তার অবস্থাকে অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় অপারেশনের পর থেকেই প্রচণ্ড ব্যথার কারণে হুমায়ূন আহমেদকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছে। তবে ওষুধের ঘোর কাটলেই প্রচণ্ড ব্যথায় তিনি কূঁকিয়ে উঠছেন। এ অবস্থায় আবারও মরফিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে তাকে। প্রচণ্ড ব্যথায় কাতর হুমায়ূন আহমেদ সম্প্রতি যন্ত্রণায় ছটফট করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর মধ্যে ইনফেকশন এবং একে একে তিনটি অপারেশনে একেবারেই কাহিল হয়ে পড়েছেন তিনি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল








