নিউইয়র্কে জেমিনি’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক পরিবেশেনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত বিনোদন ম্যাগাজিন জেমিনি’র সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৭ মে শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ তাজমহল পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে যোগ দেন, ফলে অনুষ্ঠানটি জমজমাট হয়ে উঠে। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান জেমিনি সম্পাদক বেলাল আহমেদ। খবর ইউএনএ’র।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে আগামী নির্বাচনে ডেমোক্রাট দলীয় ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রাথী শাহ নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার যথাক্রমে এন মজুমদার ও আহসান হাবীব, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকিয়া হোসাইন, এটর্নী আহসান হাবীব, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও রিয়েল এস্টেট ব্যবসার্য়ী মোর্শেদা জামান, কৃষিবীদ আশরাফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, মূলধারার রাজনীতিক আব্দুর রশীদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক এস এম সোলায়মান, গ্লোবাল ট্যাক্স-এর প্রেসিডেন্ট মাকসুদুল রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হুমায়ুন আহমেদ চৌধুরী, সাইফুর খান হারুন প্রমুখ।
অতি সম্প্রতি আব্দুর রহীম হাওলাদার ও এস এম সোলায়মান নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীতে লিয়াজন পদে নিয়োগ পাওয়ায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। এছাড়াও ফটো সাংবাদিক হিসেবে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় নিহার সিদ্দিকীকে নিয়ে কভার প্রচ্ছদ করা জেমিনি’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। নিহার সিদ্দিকী সহ অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশেন করেন রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কৃষ্ণা তিথি, চন্দ্রা রায়, ফারহানা তুলি, শিমুল খান, নিপা জামান, মোস্তফা অনিক রাজ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সালেম সুলেরী, আবৃত্তিকার গোপন সাহা ও ডা. জাকিয়া খান। অনুষ্ঠান স ালনায় ছিলেন বিশিষ্ট নিউজ প্রেজেন্টার শামসুন্নাহার নিম্মী।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








