জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রধান এবং নোবেল জয়ী ড. ইউনূসের মধ্যে বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনির্বাচিত মহাপরিচালক কো দোংইয়ুর সঙ্গে বাংলাদেশী নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এফএও মহাপরিচালক রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে ড. ইউনূসকে আমন্ত্রণ জানান ৪ সেপ্টেম্বর। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে “এফএও-ইউনূস প্রজেক্ট” নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রকল্পটিতে অর্থায়ন করছে ইতালিয়ান সরকার।
খাদ্য ও কৃষি সংস্থার সাথে এই বৈঠকে প্রফেসর ইউনূস বিশেষ করে পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনের প্রেক্ষাপটে কৃষির ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়। উল্লেখ্য যে, ড. ইউনূসের সহায়তায় ইতোপূর্বে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক “এফএও-নোবেল লরিয়েট অ্যালায়েন্স ফর ইর্যাডিকেটিং হাঙ্গার” প্রতিষ্ঠা করা হয়। তিনি নতুন মহাপরিচালকের সাথে এই অ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। মহাপরিচালক “এফএও-ইউনূস প্রজেক্ট” উদ্বোধন করতে নোবেল লরিয়েটের সাথে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরের আগ্রহ ব্যক্ত করেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








