Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২২ ফেব্রুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 16, 2019 | 3:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর যৌথ উদ্যোগে কুইন্স লাইব্রেরীকে সাথে নিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস আর্ন্তজাতিক আবহে আগামী ২২ ফেব্রুয়ারী কুইন্স লাইব্রেরী, ৪১-১৭ মেইন স্ট্রিট, ফ্লাশিং, নিউইয়র্ক-এ বিকাল ০৪:০০ টায় উদযাপন করতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে এই আর্ন্তজাতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে।
উক্ত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন, সম্মানিত কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, নিউইয়র্কে নিযুক্ত ভারত এর সম্মানিত কনসাল জেনারেল রাষ্ট্রদূত জনাব সন্দীপ চক্রবর্তী, অন্যান্য দেশের কনসাল জেনারেল, জাতিসংঘের কর্মকর্তাগণসহ ইউনেসকো প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারী জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর যৌথ উদ্যোগে স্থায়ী মিশনের ‘বঙ্গবন্ধু মিলনায়তন’-এ রাত ০৮:৩০ ঘটিকা হতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা রাত ১২:০০ ঘটিকায় শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV