জাতিসংঘে বিশ্ব অস্ত্র বাণিজ্য চুক্তি পাস
ডেস্ক: বিশ্বে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে প্রথম ঐতিহাসিক একটি চুক্তি পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। চুক্তির পক্ষে ১৫৪ এবং বিপক্ষে পড়ে ৩ ভোট। ২৩ সদস্য ভোটদানে বিরত থাকে। এ চুক্তির আওতায় বিশ্বে বছরে ৭ হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অস্ত্র ব্যবহার করে সংঘটিত সহিংসতায় বিশ্বে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রচলিত অস্ত্র ও গোলাবারুদের নিয়ন্ত্রণহীন বাণিজ্যের রাশ টেনে ধরতে জাতিসংঘ সদস্য দেশগুলো সমপ্রতি একটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। চুক্তির খসড়াও পেশ করা হয়েছিল জাতিসংঘ অধিবেশনে। কিন্তু সিরিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বাধার মুখে খসড়া চুক্তিটি আটকে যায়। এরপর চুক্তিটি নিয়ে ভোটাভুটির আয়োজন করে জাতিসংঘ। রাশিয়া ভোটদানে বিরত ছিল। চুক্তির আওতায় বিভিন্ন দেশ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রচলিত অস্ত্র কিংবা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ কিংবা সন্ত্রাসে ব্যবহারের জন্য অস্ত্র রপ্তানি করতে পারবে না। চুক্তিটি সইয়ের কর্মসূচি শুরু হবে ৩ জুনে এবং ৫০টি দেশ চুক্তিতে সই করার ৯০ দিন পর এটি কার্যকর হবে।মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








