জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যের প্রশংসা
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে গৃহীতব্য ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত সংসদ এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় গত ১০ ফেব্রুয়ারী। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইন্টারপার্লামেন্টারী ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, এম.পি।
বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মত বিনিময় করেন। প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
মডারেটরের দায়িত্ব পালনকালে সাবের হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানান।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরী পরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাম কুটেশা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








