জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২৭ শে আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম মহানগরের সভাপতি, সাউথ আফ্রিকার কনসাল জেনারেল আলহাজ্ব সোলায়মান আলম শেঠ যুক্তরাষ্ট্র আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাসদের সভাপতি শাহেদ দেওয়ান চৌধুরী। আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক ফারজিন আহমেদ স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর জাকির, নিউইয়র্ক স্ট্রেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান, সহ সভাপতি কার্নিজ ফাতেমা, বলাকা ওয়েলফেয়ার এর সভাপতি আজহারুল হক কোকা, এস্টোরিয়া ফ্রেন্ড্স সোসাইটির সভাপতি আবুল বশর মিলন ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, শেখ হাসিনা মঞ্চের সহ সভাপতি মোঃ নাদের, মোঃ নাজিম, মোঃ নবী ও কমিউনিটির নেতা এমাদ চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে সূচনা হয়। প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী ও যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোঃ হানিফ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয়নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ যখন মৃত্যুবরণ করেন তখন অনেকে মনে করেছিলেন জাতীয় পার্টি আর থাকবে না। আমি বলতে চাই জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ বাংলার জনগণের অনেক ভালবাসা পেয়েছেন এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সহযোগিতা করছে, তবে বড় দুঃখের সহিদ বলতে হয়, আজ আওয়ামীলীগ সরকার তিনবার ক্ষমতায় আছেন, শুধু প্রয়াত এরশাদ সাহেবের করুনা নিয়ে নেতা এরশাদ মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেষ বিদায় দিতে যান নাই, তিনি আজ নেতা এরশাদের ৪০ দিন অতিবাহিত না হতে বলেন এরশাদকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না, সেই উক্তিতে আজ জাতি হতাশ, আগামীতে জাতীয় পার্টি আর ভুল করবে না, সময় সব বলে দিবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








