জাতীয় শোক দিবস ও ২১ই আগস্ট স্মরণে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের ৪৬তম শাহাদত বার্ষিকী-জাতীয় শোক দিবস ও ২১ই আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউইয়র্কে জ্যাকসন হাইটসেরর পালকী পার্টি হলে গত ৩০শে আগস্ট দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মুকিত আবদুল চৌধুরী।

সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডিপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারী নুরে এলাহী মিনা, ডেমোক্রেটিক পার্টির ডিসট্রিকট লিডার এট লার্জ এর্টনী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দীন আহম্মদ ও সংগঠনের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মীর আবদুল কাদির। অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপস্থিত সকল মুক্তিযুদ্ধা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।

এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হলে উপস্থিত সকলে দাড়িয়ে সম্মান প্রর্দশন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-তাঁর পরিবার ও জাতীয় চার নেতা, বঙ্গবীর জেনারেল ওসমানী, সকল সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সংগঠনের কমান্ডার মুকিত আবদুল চৌধুরী।

এর পর উপস্থিত বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম সরকার, বীর মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা আবদুল আওয়াল, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মঈনুর রহমান, বীর মুক্তিযুদ্ধা এম হাসান, বীর মুক্তিযুদ্ধা আমানত উল্লাহ, বীর মুক্তিযুদ্ধা মিসবাহ উদ্দীন আহমদ, বীর মুক্তিযুদ্ধা এস.এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা শামসুল হক, বীর মুক্তিযুদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযুদ্ধা আবু মোঃ সাব্বির রহমান, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম (সিলেট), বীর মুক্তিযুদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা মঈন উদ্দীন আজহার, বীর মুক্তিযুদ্ধা শাহনা বেগম, বীর মুক্তিযুদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযুদ্ধা মোঃ মফিদুল ইসলাম নিজ নিজ মুক্তিযুদ্ধের পরিচয় প্রদান করেন।
অতিথিরা তাদের বক্তব্যে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন জনহিতকর কর্মসুচি তুলে ধরেন। তারা বলেন, যারা বলে বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে-তারা জাতির জনক বঙ্গবন্ধুর অস্তিত্বের প্রকৃত তাৎপর্য্য আজও বুঝতে সক্ষম হয়নি। এক মুজিব লুকান্তরে- লক্ষ মুজিব ঘরে ঘরে।
বক্তারা মুক্তিযুদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং সত্বর মুক্তিযদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান।
সভাপতি তার ভাষণ এর স্থলে বঙ্গবন্ধুর ১১ই জানুয়ারী ১৯৭৫ এর যুগান্তকারী ভাষণ বাজিয়ে শুনান ও এর আলোকে সকলকে বঙ্গবন্ধর আদর্শ বাস্তবায়নে দৃঢ় সংকল্প নিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার নিমিত্তে কাজ করার আহবান জানান।
শেষে এটর্নী মঈন চৌধুরীর সৌজন্যে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








