জাপান উপকূলে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান সোমবার জাপানের দক্ষিণ উপকূলে বিধ্বস্ত হয়েছে। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু আগ মুহূর্তে বিমানটির পাইলট সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সফল হন। তাকে জাপানের নিরাপত্তা বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে যে, এ বিষয়ে তারা প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করছে।
জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের ক্যাডেনা বিমান ঘাঁটির। বিমানটি সোমবার সকালে জাপানের দক্ষিনাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী ‘নাহা’ থেকে ৮০ কি.মি. দক্ষিনে বিধ্বস্ত হয়।
জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া পাইলটের বড় কোনও ক্ষতি না হলেও তার পা ভেঙ্গে গেছে।
ক্যাডেনা হলো জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি। যুক্তরাষ্ট্র-জাপান নিরাপত্তা চুক্তির আওতায় এ ঘাটিটিতে বর্তমানে ৪৭ হাজারেরও বেশী মার্কিন সেনা অবস্থান করছে। ইয়ন ও দ্য বিজনেস টাইমস
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








