জামিয়া জাকারিইয়া মহিলা টাইটেল মাদ্রাসা নিউইয়র্কের আন্তর্জাতিক গ্র্যাজুয়েশন ও খতমে বুখারী সম্মেলন: মুফতী ক্বাসিমীকে আল মুনীর ফাউন্ডেশনের সম্মাননা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জামিয়া জাকারিইয়া মহিলা টাইটেল মাদ্রাসা নিউইয়র্কের আন্তর্জাতিক ৮ম গ্র্যাজুয়েশন ও খতমে বুখারী সম্মেলন সম্পন্ন হয়েছে। আমেরিকার মেইন স্ট্রীম কমিউনিটিতে লীডারশীপ পজিশনে কমিউনিটির সর্বক্ষেত্রে অবদান রাখার জন্যে মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী সহ অন্যান্য কমিউনিটি লীডারদের “আল মুনীর ফাউন্ডেশন সম্মাননা এওয়ার্ড” প্রদান করা হয়েছে। গত ৮ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় ও সন্ধ্যা ৮ টায় সমাপ্ত হয়। সেখানে স্হানীয় ও আন্তর্জাতিক স্কলাররা বক্তব্য রাখেন। আমেরিকার গ্যান্ড মুফতী ও আল মুনীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনীর আহমদ আখুনের সভাপতিত্বে ও জামিয়া জাকারিইয়া মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফাহাদ হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের এডভাইজার সাজিদ তাড়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি লীডার ডাক্তার তাহের সিপিএ, বিশিষ্ট কমিউনিটি একটিভিষ্ট আইনুল হক। আন্তর্জাতিক স্কলারদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান (পাকিস্তান), মাওলানা ফজলুর রহিম (পাকিস্তান), মাওলানা আজিজুর রহমান (পাকিস্তান)। বিশেষ অতিথি হিসাবে মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীকে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, মুফতী মুনীর আহমদ আখুন চেয়ারম্যান ইফতা বোর্ড ইন্টারন্যাশন্যাল ও মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। জামিয়া জাকারিইয়া সম্পুর্ণ মহিলা টাইটেল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এবছরে চারজন আলিমা ও চারজন হাফিজা গ্র্যাজুয়েশন করেছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








