Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত: বোর্ড অফ ট্রাস্টি গঠন, আগামী যৌথ সভায় সাধারণ সম্পাদকের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: February 8, 2023 | 1:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের জ্যামাইকাস্থ হালাল ডাইনারে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র কার্যকরী কমিটির সভা গত ৫ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র বোর্ড অফ ট্রাস্টি মনোনীত করা হয়। মনোনীত ট্রাস্টি মৌলভীবাজার কোটায় বদরুন নাহার খান মিতা, সিলেট কোটায় কাওছারুজ্জামান কয়েছ, সুনামগঞ্জ কোটায় সায়দুন নূর এবং হবিগঞ্জ কোটায় অ্যাটর্নি মঈন চৌধুরী। আগামী যৌথ সভায় শোকজ প্রাপ্ত সাধারণ সম্পাদকের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা হবে।

সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রোকন  হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক সিলেট বিভাগের সকল সংগঠনকে নিয়ে সম্মেলিতভাবে ২১ শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি গঠন করা হয়। বশির খানকে আহবায়ক, জাহিদ আহমেদ খানকে সদস্য সচিব এবং হেলিম উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমানকে সদস্য করে কমিটি গঠন করা হয়।এছাড়াও আসন্ন রমজান কে কেন্দ্র করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র ইফতার মাহফিল ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সফিউদ্দিন তালুকদারকে আহবায়ক, মিজানুর রহমানকে সদস্য সচিব করে কমিটি গঠন হয়। তারিখ ও স্থান নির্ধারণ করা হয় ২৬শে মার্চ ২০২৩ রবিবার জয়া হল।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি সফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি মোহাম্মাদ শাহিন কামালী, সহ-সভাপতি বশির খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমান।

শেষে সংগঠনের সার্বিক কল্যানের লক্ষে সকলের করণীয় ও সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

Situs Streaming JAV