Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

জাসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: November 3, 2022 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ নভেম্বর নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসদের এ আলোচনা সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, রাজনীতিক মো. আজাদ উদ্দিন, সামছুদ্দিন আজাদ, আবু তালেব চৌধুরী চান্দু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফখরুল আলম, আবুল ফজল লিটন, শাহ মহি উদ্দিন সবুজ, শাহান খান, মো. শহিদুল ইসলাম, শাহীন আজমল, হাজী এনাম, খান শওকত, শেখ আতিকুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, জাকির হোসেন বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, জাসদের ৫০ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান। অসাম্প্রদায়িক রাজনীতি, দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে জাসদের রয়েছে অগ্রণী ভূমিকা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে।

Situs Streaming JAV