Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবী যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: January 24, 2023 | 1:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২২ শে জানুয়ারী রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, ব্রিগেডিয়ার (অব) মোঃ নাছির খান,  সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাং আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সদস্য দেলওয়ার মজুমদার, রাসেল সরকার।

সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান জি.এম কাদেরকে পার্টির কার্য পরিচালনায় মহামান্য আদালত থেকে বাধা দেন, তাই আমরা মনে করি পার্টির সকল সাংগঠনিক কার্যকলাপ আজ বাধার মুখে, জাতীয় পার্টি বাংলার মেহনতি মানুষের পার্টি, বাংলার মানুষ আজ বর্তমান সরকারের দমননীতি, জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্যমূল্য বিধিতে আজ মানুষ অসহায়, জাতীয় পার্টি সকল গ্রাম শহর এবং প্রবাসী সকল কমিটির কার্য পরিচালনায় কোন কেন্দ্রীয় কর্মসূচী পাওয়া যাইতেছে না, আমরা পার্টির প্রধান পৃষ্টপোষক মাতা বেগম রওশন এরশাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ পার্টির সকল শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে আজকে এই রাজনৈতিক সমস্যার সমাধাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পার্টিকে প্রস্তুত করার জন্য অন্যথায় জাতীয় পার্টির রাজনৈতিক কার্য্যকলাপের গতি কমে যাবে। বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জাতীয় পার্টি বাংলার মানুষের তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিশ্চয়তা দিবে।

বক্তারা বলেন, আমরা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখাকে দালাল মুক্ত চাই, অবৈধ ব্যবসায়ী দিয়ে জাতীয় পার্টি চলবে না।

পরে জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকিরের প্রিয়-মাতার অকাল মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক প্রকাশ করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Situs Streaming JAV